Monday, October 15, 2018

ভারতে ভ্রমন করার জন্য টিপস

আপনি কি এই শীতের দিনে ইন্ডিয়া ভ্রমন করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়। তাহলে আপনার জন্য এই লেখাটি হবে খুবি গুরুত্বপূর্ন। কারন, ইন্ডিয়াতে ভ্রমন করার মত অনেক স্থান আছে। যেগুলো অল্প খরচে দেখে আসতে পারেন।

১. কিভাবে ভিসা করবেন?

ইন্ডিয়াতে আসার অনেকগুলো ভিসা পাওয়া যায়। যেমন- টুরিষ্ট ভিসা, ট্রানজিট ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা সহ বিভিন্ন প্রকার ভিসা পাওয়া যায়। তবে ভ্রমন করার জন্য টুরিষ্ট ও ট্রানজিত ভিসা করলে বেশি সুবিধা পাওয়া যায়।

পাসপোর্ট
ভিসা করার জন্য প্রথমে কোন এজেন্ট এর কাছে গিয়ে আপনার পাসপোর্ট, বিদ্যুৎ বিলের কাগজ, ব্যাংক স্ট্যাটম্যান্ট বা ডোলার ইনডোজ ম্যান্ট, আপনার পরিচয় পত্র, একটি ছবি ২/২ ব্যাক গ্রাউন্ড সাদা হতে হবে। এই সব প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে এজেন্টে কাছে যাবেন। ওনি সব কিছু করে দিয়ে আপনার কাছ থেকে ৫০০শত টাকা মত নিতে পারেন। উল্লেখ্য যে- আপনাকে একটু সকাল সকাল বের হতে হবে। কারন, ইন্ডিয়া ওয়েবসাইট সকাল ১১টা ভিতরে বন্ধ হয়ে যায় আর ইন্ডিয়া এ্যাম্বেসি ভিসার জন্য মানুষ এন্টি করে ১ টা নাগাদ পর্যন্ত। আর ভিসা ফ্রি ৬৫০ টাকা ইউ ক্যাশ করতে হবে।

সবকিছু ঠিক ঠাক থাকলে দুই দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। আর যদি ঠিক না থাকে তাহলে আপনি ভিসা নাও পেতে পারেন।

এখন ভিসা ফরম করার সময় আপনি কোন পথ দিয়ে বর্ডার ক্রস করবেন। তখন আপনি যদি বাই এয়ার বাই রোড দেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারন, আপনি যে কোন মাধ্যম দিয়ে আসতে পারবেন। 

২. ইন্ডিয়াতে কি ভাবে আসবেন?

আপনি যদি বাসে করে আসতে চান। তাহলে চট্টগ্রাম ডামপাড়া স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির গাড়ি পাওয়া যায়। তাদের মধ্যে শ্যামলী পরিবহস, গ্রীন লাইন পরিবহন, সোহাগ পরিবহন, সোডিয়া পরিবহন সহ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্যাটাগরির বাস পাওয়া যায়। আর ভাড়াও ক্যাটাগরির উপরে নির্ভর করে। ৯০০ থেকে শুরু করে ২৫০০/৩০০০ মত ভাড়া হয়। সময় লাগে প্রায় ১৩/১৪ ঘন্টা।
বেনাপোলে এসে নামবেন। 

আপনাকে দুইটি ইমিগ্রেশন সম্পুর্ন করতে হবে। একটা বাংলাদেশে আরেকটা ইন্ডিয়ার। পার হওয়ার পরে আপনি যে গাড়িতে আসছেন। সেই গাড়ির কোম্পানি গুলো দাড়িয়ে থাকবে। আপনি সেখানেও উঠতে পারেন। অথবা আপনি চাইলে কম খরচে কম সময়ে যেতে পারেন।
কিভাবে কম খরচে কলকাতায় পৌছাবেন?

ইমিগ্রেশন করার সময় বেনাপোল বর্ডার
আপনি ইমিগ্রেশন করার পর যদি টাকা একচেঞ্জ করতে চান তাহলে। সেখানে অনেকগুলো একচেঞ্জ করার জন্য দোকান আছে। রেট দেখে আপনি একচেঞ্জ করবেন। তবে একটা কথা বলে রাখি। এখানে একটু কম দাম দেয়। একচেঞ্জ করার পর লাইনের অটো আছে। সেখানে উঠবেন বনগাও রেল স্টেশন বললে সেখানে নামিয়ে দিবে। নামিয়ে দেয়ার পর আপনি টিকেট কাউন্টার গিয়ে ২০ রুপি দিয়ে টিকেট কাটবেন। তারপর ট্রেনে উঠে ২/২.৩০ ঘন্টার ভিতরে শিয়ালদহ স্টেশনে নামবেন। নেমে এবার গাড়ি ধরতে পারবেন। আপনি কোন হোটলে বা কারোর বাড়িতে গেলে সেখানে বললে নিয়ে যাবে। তবে দরদাম করে উঠবেন। আর চাইলে আপনি লোকাল বাসে করে চলে যেতে পারবেন।

আপনি কি ফ্লাইটে আসতে চান?

রিজেন্ট ফ্লাইট চিটিগাং বিমান বন্দর
তাহলে আরো বেশি সোজা। ফ্লাইটের জন্য বাংলাদেশ বিমান, রিজেন্ট, ইউএস বাংলা, সহ বিভিন্ন রকম ফ্লাইটের সুবিধা পাওয়া যাবে। আপনি যদি ২/৩ মাস আগে কেটে রাখেন তাহলে আপনি কম টাকায় পেয়ে যাবেন। আপনারা চাইলে ওয়ান উইয়ে নিতে পারেন। আবার আসা যাওয়া কেটে ফেলতে পারেন। দাম বেশি নই ১২০০০ হাজার হচ্ছে আশা যাওয়া আর ওয়ান  উইয়ে হচ্ছে ৬/৭ হাজারের মধ্যে হয়ে যাবে।





আপনাদের ভ্রমন সুন্দর ও নিরাপদ হোক এই প্রত্যাশা রইল।