Saturday, September 17, 2016

কারিগরি দক্ষতা বাড়াতে হবে পাহাড়ে

বাংলাদেশের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রাম অধিকাংশ পাহাড় কিছু অংশ ধান্য জমি। তাই পাহাড়ের বাসিন্দারা অধিকাংশ প্রকৃতির উপর নির্ভরশীল। সময়ে সময়ে প্রকৃতি বিপর্জয় ঘটলে পাহাড়ে দুঃখ নেমে আসে। পাহাড়ে অধিকাংশ জুম চাষ করে। আগে পাহাড়ে জুম চাষ ভালো হতো। এখন আর সেই ধরনের ভাল ফসল হয় না। তাই এখন পাহাড়ে অভাব জিনিসটা বেশি দেখা যায। পাহাড়ে শিক্ষিত হার অত্যান্ত নাজুক। যদি সদরের এলাকায় লেখাপড়া করতে দেখা গেলেও, প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার আলো এখনো পৌছায় নি। তাই প্রত্যান্ত অঞ্চলের মানুষ এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত।
পাহাড়ে লেখাপড়া মান এত উন্নত নয়। তাই শহরের লেখাপড়া আর পাহাড়ের লেখা পড়া আকাশ পাতাল পার্থক্য। তাই পাহাড়ে লেখা পড়া করে শহরে এলে লেখাপড়ায় পরিবেশে খাপ খাওয়াতে হিমশিম খেতে হয়। অনেকে লেখাপড়া বন্ধ করে শহর থেকে চলে যেতে বাধ্য হয়। লেখাপড়া বন্ধ করে পাহাড়ে চলে যায়। কিন্তু লেখাপড়ার সময় কিছু শিখে নি। আজ পাহাড়ে গিয়ে নানা কাজে লিপ্ত হচ্ছে। আর বর্তমান সমাজে মদ, জুয়া, আফিম, হিরোইন এবং ইয়াবা থাবা গ্রাস করছে যুব সমাজকে। তাই যুব সমাজকে বিভিন্ন কারিগরি দক্ষতা কাজ শিখতে হবে। কাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে। বড় বড় বুদ্ধি জীবিদের এগিয়ে আসতে হবে। তারা বিভিন্ন সমাজে উৎসাহিত করে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসার করতে উৎসাহিত করবে যুব সমাজকে।
কারিগরি দক্ষতা থাকলে বর্তমান বিশ্বে ঠিকে থাকা যাবে। আর যদি কারিগরি দক্ষতা না থাকে তাহলে আমরা সব দিক দিয়ে পিছিয়ে থাকবো। এবং সব দিক দিয়ে প্রতারিত হবো।
তাই আসুন যুব সমাজ কারিগরি দক্ষতা অর্জন করি। এবং দারিদ্র বিমোচন করি।

No comments:

Post a Comment