জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক
(সম্মান) প্রথম বর্ষে ও চার বছর মেয়াদি প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য ২৫
সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। শেষ হবে ২০ অক্টোবর। গতবারের মতো
এবারও এসএসসি ও এইচএসসিসহ সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধা তালিকা
প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রায় সাড়ে তিন
লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu. bd) এবং (nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
No comments:
Post a Comment